Dhaka 5:55 pm, Tuesday, 22 September 2026
সর্বশেষ
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ ৩১ দেশে অভিবাসী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ৪১ কোটি ডলারের চুক্তি সই বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ‘নতুন ধরনের অস্ত্রের’ প্রশংসা কিমের বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান ‘কমপ্লিট শাটডাউন’ চুয়েট, ক্লাস-পরীক্ষা বন্ধ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় ফ্রান্স : রাষ্ট্রদূত ২০৩০ সালের মধ্যে ৬ কূপ খনন করবে সরকার : তথ্য উপদেষ্টা যেখানে জিয়া বলেছিলেন ‘আমরা নিশ্চিহ্ন হব না’, সেখানে এবার তারেক

অপ্রতিমের ঘটনায় বিচার চেয়ে মুশফিক-রুবেলদের বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:52:23 am, Sunday, 20 September 2026
  • / 12 Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের নিখোঁজ ও পরে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুশফিকুর রহিম, সাবেক পেসার রুবেল হোসেনসহ অনেক তারকা ক্রিকেটার। 

ফেসবুক পোস্টে দেওয়া এক আবেগঘন বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘অপ্রতিমের অকালমৃত্যুর খবর সত্যিই হৃদয়বিদারক ও মেনে নেওয়ার মতো নয়।

যে বয়সে তার হাসি, খেলাধুলা আর স্বপ্নে বেড়ে ওঠার কথা ছিল, সেই বয়সেই তাকে এভাবে চলে যেতে হলো। তার পরিবার, বিশেষ করে তার মায়ের জন্য এই শোক কতটা গভীর… তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ 

বিচারের দাবিতে জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘আমরা আশা করি, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে এবং প্রকৃত সত্য সবার সামনে আসবে। যারা দায়ী, তাদের যথাযথভাবে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

একই সঙ্গে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেদিকেও নজর রাখা জরুরি।’  

এদিকে জাতীয় দলের সাবেক পেসার রুবেল শিশুদের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক অঙ্গনের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। 

রুবেল লিখেছেন, ‘তেল-গ্যাস সংকট সময়ের সঙ্গে সমাধান হতে পারে। কিন্তু একটি শিশুর নিখোঁজ হওয়া কিংবা লাশ হয়ে ঘরে ফেরা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সরকারের কাছে বিচারের দাবিতে তিনি লেখেন, ‘অপরাধী যে-ই হোক, যে দলেরই হোক, কোনো পরিচয় বা প্রভাব তাকে রক্ষা করতে পারবে না। তার পরিচয় একটাই, সে একজন অপরাধী। দয়া করে দেশের আইন-শৃঙ্খলা ও আইনি ব্যবস্থাকে আরো কঠোর ও কার্যকর করুন।’ 

সম্প্রতি শিশুদের প্রতি হওয়া সহিংসতা নিয়ে তিনি আরো লিখেছেন, ‘শিশুদের নিরাপত্তায় শূন্য ছাড় চাই। আর কোনো বাবা-মায়ের বুক খালি হতে দেখতে চাই না।

জনগণ আর আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায়।’  

উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ী এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছর বয়সী অপ্রতিম।

এরপর আর বাড়ি ফেরেনি সে। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্তে নামে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অপ্রতিমের ঘটনায় বিচার চেয়ে মুশফিক-রুবেলদের বার্তা

Update Time : 05:52:23 am, Sunday, 20 September 2026