Dhaka 12:57 am, Wednesday, 23 September 2026
সর্বশেষ

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:48:03 am, Sunday, 20 September 2026
  • / 13 Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রামপুরা, বনশ্রী, নতুন বাজার, মিরপুর, পল্লবীসহ বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে।

এতে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছে। 

বৃষ্টির আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস বয়ে যায়। বৃষ্টি শুরুর পর বাতাসের তীব্রতা কমে আসে। তবে কিছু সময় পরপর বজ্রপাতের শব্দ শোনা যায়।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এর আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

Update Time : 02:48:03 am, Sunday, 20 September 2026