Dhaka 3:46 pm, Saturday, 19 September 2026
সর্বশেষ
বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম ১১ দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চ শুরু ডাকসু আর্কাইভে ইতিহাসের টানাপোড়েন, নথিই হোক শেষ কথা রাশেদের শিরোপা, উইল চপের জয়—জেডএফসি-২-তে জমজমাট লড়াই কুষ্টিয়ার হরিনারায়ণপুরে জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজধানীতে মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত মসজিদে জুমার নামাজে বোমা হামলা, পুলিশসহ নিহত বেড়ে ১৬

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:16:19 am, Thursday, 17 September 2026
  • / 18 Time View

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ হামলার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে। 

আহত আনসার সদস্যরা হলেন মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ। তাদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত লেগেছে। চারজনই শজিমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, বুধবার রাতে বগুড়া শহরের বউ বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বে থাকা ট্রলি বহনকারী নাহিদের সঙ্গে ওই তরুণের বন্ধুদের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ৬ থেকে ৭ জন নাহিদকে মারধর শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ৪ আনসার সদস্য আহত হন। 

বগুড়া জেলা আনসার কমান্ড্যান্ট গোলাম মাওলা তুহিন জানান, হামলাকারীদের কাছে চাকু বা ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। তাদের হামলায় চারজন আনসার সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ‘ট্রলি আনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে তরুণেরা আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে মারধর করেন। এতে চার আনসার সদস্য আহত হন।’

তিনি আরো জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রোগীর চার বন্ধুকে আটক করা হয়েছে। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় আটক ৪

Update Time : 05:16:19 am, Thursday, 17 September 2026