Dhaka 12:21 am, Friday, 27 November 2026
সর্বশেষ

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মালিক-শ্রমিককে দায়িত্বশীল হতে হবে : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:43:15 pm, Saturday, 12 September 2026
  • / 54 Time View

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু প্রশাসনের পক্ষে একা এ কাজ করা সম্ভব নয়।

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মালিক-শ্রমিক সবাইকে দায়িত্বশীল হতে হবে।  

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দর ট্রাক-কাভার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরীর জন্য সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবহন মালিক, কন্ট্রাক্টর, চালক ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে যানজট ও জনভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর জোন) মো. আমিরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।

নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ আবু সাইদ হারুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মালিক-শ্রমিককে দায়িত্বশীল হতে হবে : চসিক মেয়র

Update Time : 01:43:15 pm, Saturday, 12 September 2026