Dhaka 8:22 am, Monday, 23 November 2026
সর্বশেষ
বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বাড়ালেই কঠোর অ্যাকশন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১০০ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাসরুর আরেফিনের বিরুদ্ধে অনুসন্ধান রাজনৈতিক পরিচয়ে ঋণ নয়, গ্রাহকের সক্ষমতা যাচাইয়ের তাগিদ রাজনৈতিক ভাঙাগড়ায় বিনিয়োগ ও ব্যবসায় অনিশ্চয়তা বাড়ে: ওয়াহিদউদ্দিন স্ত্রীকে বাঁচাতে পাঁচ বছরের লড়াই নোবিপ্রবি শিক্ষকের, প্রয়োজন আরও ৭০ লাখ টাকা ​মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৯ আশুলিয়ায় আবারো শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ , ৫০ কারখানা ছুটি সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বৃষ্টির কারণে ফাইনাল পরিত্যক্ত, আনভীর স্টেডিয়ামে পাকিস্তানের এশিয়া কাপ জয়

কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে আরো ১৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:39:41 pm, Saturday, 12 September 2026
  • / 64 Time View

কুমিল্লা নগরীতে ছিনতাই ও মাদকবিরোধী অভিযানে আরো ১৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মোটরসাইকেল ও ছিনতাই করা বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানায়, নগরীর বিভিন্ন এলাকায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। এ ছাড়া মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পরে বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল শুক্রবার কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে আরো ১৯ জন গ্রেপ্তার

Update Time : 01:39:41 pm, Saturday, 12 September 2026