কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে আরো ১৯ জন গ্রেপ্তার
- Update Time : 01:39:41 pm, Saturday, 12 September 2026
- / 3 Time View
কুমিল্লা নগরীতে ছিনতাই ও মাদকবিরোধী অভিযানে আরো ১৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মোটরসাইকেল ও ছিনতাই করা বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানায়, নগরীর বিভিন্ন এলাকায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। এ ছাড়া মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পরে বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।