Dhaka 9:32 am, Sunday, 13 September 2026
সর্বশেষ
বিদ্যুৎ সংকট: ব্যক্তিকে নয়, সমস্যার শিকড় খুঁজুন ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপির বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি রাজধানীতে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল : জামায়াত আমির এক সপ্তাহে তেলের দাম বাড়ল ১০ ডলার ‘ইসরায়েলের দায়মুক্তির অবসান ঘটাতে হবে’—ট্রাম্পকে আয়ারল্যান্ডের বিরোধী দল নেতা সোমবার হরমুজ চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

মোহাম্মদপুরের সব অপরাধ স্পটে একযোগে অভিযান চালাবে পুলিশের একাধিক বাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:36:22 pm, Saturday, 12 September 2026
  • / 10 Time View

রাজধানীর মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে এবার চিহ্নিত সব অপরাধের স্পটে একযোগে অভিযান চালাবে পুলিশের একাধিক বাহিনী। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

একই সঙ্গে মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার নাগরিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। সভায় র‍্যাব মহাপরিচালকও উপস্থিত ছিলেন।

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোর অন্যতম মোহাম্মদপুর।

র‍্যাব-পুলিশের যৌথ অভিযান চললেও এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও হত্যাকাণ্ডের মতো অপরাধ পুরোপুরি বন্ধ হয়নি। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার অপরাধ পরিস্থিতি ও সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তারা বিভিন্ন অপরাধপ্রবণ স্পটে নিয়মিত অভিযান, পুলিশের টহল বাড়ানো এবং কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় র‍্যাব মহাপরিচালক বলেন, দেশের স্বার্থে সবাই অন্যায়ের প্রতিবাদ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশে থাকবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। সমাজের সবাই ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় বিট পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, মোহাম্মদপুরের অপরাধের সব স্পট পুলিশ চিহ্নিত করেছে। এসব স্পটে পুলিশের একাধিক বাহিনী অভিযান চালাবে।

তিনি আরো বলেন, মোহাম্মদপুরকে নিরাপদ রাখতে প্রয়োজনে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। এলাকায় কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

মোহাম্মদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চন্দ্রিমা হাউজিংয়ে দ্রুত একটি পুলিশ ক্যাম্প স্থাপনের ঘোষণাও দেন ডিএমপি কমিশনার।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা, বিট পুলিশিং জোরদার এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোহাম্মদপুরের সব অপরাধ স্পটে একযোগে অভিযান চালাবে পুলিশের একাধিক বাহিনী

Update Time : 01:36:22 pm, Saturday, 12 September 2026