Dhaka 7:33 pm, Wednesday, 9 September 2026
সর্বশেষ

ওজন মেশিনে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:19:02 pm, Wednesday, 9 September 2026
  • / 4 Time View

ব্রাহ্মণবাড়িয়ায় ওজন মেশিনে রশি বেঁধে কারচুপির মাধ্যমে ওজন কম দেওয়ার অভিযোগে ইলিশ মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌর এলাকার আনন্দ বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান,  আনন্দবাজার এলাকায় অভিযান পরিচালিত করা হয়। অভিযানে দেখা যায় আপেল মাহমুদ নামে এক ইলিশ মাছ বিক্রেতা ওজন পরিমাপের ডিজিটাল যন্ত্রটিতে বিশেষ কায়দায় কারচুপির মাধ্যমে ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকাচ্ছিলেন। পরিমাপক যন্ত্রের ভেতর মেশিনের সঙ্গে রাবার দিয়ে রশি লাগিয়ে রেখেছেন। রাবার ও রশি গামছার আড়ালে রাখেন।

এ অবস্থায় বিক্রেতা রশিটি টেনে ধরে ও ছেড়ে দিয়ে নিজের ইচ্ছামতো ওজন নিয়ন্ত্রণ করতেন।  

তিনি আরো জানান, মাছ বিক্রেতা আপেল মাহমুদ তার দোষ স্বীকার করেন। আরো অন্য বিক্রেতারা এমন করেন বলেও জানান। এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯  অনুযায়ি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওজন মেশিনে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

Update Time : 12:19:02 pm, Wednesday, 9 September 2026