Dhaka 6:41 pm, Wednesday, 9 September 2026
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে : প্রধানমন্ত্রী ওজন মেশিনে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন বিদ্যুতের অবৈধ সংযোগে ঘুরছে অটোরিকশার চাকা ২০ মিনিট বন্ধ থাকার পর ফের মেট্রো রেল চলাচল শুরু নাসীরুদ্দীন পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব দেওয়া ঠিক হয়নি : রাশেদ খান আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সিংড়ায় অবৈধভাবে সার মজুদ, ৪ ব্যবসায়ীকে কারাদণ্ড আজ নতুন আইফোন আনছে অ্যাপল, বিনা খরচে অনলাইনে দেখা যাবে অনুষ্ঠান এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:34:04 am, Tuesday, 8 September 2026
  • / 8 Time View

ইতালির ভেনিসে ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।

পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি লেখেন, একজন নারী তথা জুলাইযোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা হয়নি।

সেহেতু এ সন্ত্রাসীদের জন্য আমাদের মনেও কখনো সামান্যতম সহানুভূতি জাগ্রত হবে না। কঠোর হাতে দমন করা হবে, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিওবার্তায় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা

Update Time : 04:34:04 am, Tuesday, 8 September 2026