Dhaka 1:16 am, Friday, 10 July 2026
সর্বশেষ
ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন এবার তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে আগের মতো ব্যক্তি আক্রোশের শিকার এনবিআরের বহু কর্মকর্তা কর্মচারি, দুর্নীতির অভিযোগ বটবাহিনী ঠেকাতে এখনই উদ্যোগ জরুরি

মিরপুরে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:17:22 am, Wednesday, 12 November 2025
  • / 208 Time View

ঢাকার মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বুধবার বেলা ১টার দিকে ঢাকার ভেতরে চলাচল করা বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন শাহ আলী থানার ওসি গোলাম আযম। বাসটির সামনের দিকের কয়েকটি আসন পুড়লেও কেউ হতাহত হয়নি।

এদিন ভোরে গাজীপুরে আলাদা স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সাভারের আশুলিয়ায় আগুন দেওয়া হয়েছে আরেকটি বাসে।

ঢাকার কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পুড়ে গেছে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর রাজধানীর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস।

দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে। এ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

দলটির কর্মসূচির মধ্যে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিন গাড়িতে আগুনের ঘটনা ঘটে।

এরপর সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকার রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুনের খবর দেয় ফায়ার সার্ভিস।

এর মধ্যে মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা গেছেন চালক।

মিরপুরের শাহ আলী থানা এলাকা শতাব্দী পরিবহনের বাসে আগুন দেওয়ার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লোকজন ছোটাছুটি শুরু করে।

শাহ আলী থানার ওসি গোলাম আযম বলছেন, মিরপুর ২ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা বাসটিতে যাত্রী বেশে উঠেছিল হামলাকারীরা। ঘটনার পর তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিরপুরে বাসে আগুন

Update Time : 11:17:22 am, Wednesday, 12 November 2025