Dhaka 9:53 pm, Saturday, 5 September 2026
সর্বশেষ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি সন্তান জন্মের পর শরীর নিয়ে ট্রোলিং, মুখ খুললেন বিপাশা সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, পুলিশের হেফাজতে যুবক ইমরানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা চান লারাইমরানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা চান লারা কুমিল্লায় বৃদ্ধা ছমিরনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩, রহস্য উদ্ঘাটন ‘মিথ্যাচারের’ অভিযোগে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচের আগে ইনজুরি হানা রিয়াল শিবিরে বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, সিদ্ধান্ত রবিবার ইন্দোনেশিয়ায় বিনা মূল্যের স্কুলের খাবার খেয়ে প্রায় ২০০০ মানুষ অসুস্থ

ইউক্রেন যুদ্ধ বন্ধের আভাস ট্রাম্পের, মস্কো-কিয়েভ যাচ্ছেন ২ দূত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:30:36 pm, Saturday, 5 September 2026
  • / 3 Time View

দীর্ঘ চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে দুই দেশের কাছে একটি শান্তি প্রস্তাব পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস বলছে, শনিবার মস্কো সফরের পর রবিবার তাদের কিয়েভে যাওয়ার কথা রয়েছে। 

এর আগে কিয়েভ সফরের বিষয়ে ট্রাম্প বলেন, তারা যুদ্ধ শেষ করার একটি প্রস্তাব নিয়ে যাচ্ছে। স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার দুজনই দারুণ দক্ষ আলোচক। তারা খুব ভালো কাজ করেছেন।

আমরা তাদের পাঠিয়েছি, কোনো সমঝোতায় পৌঁছানো যায় কি না, তা দেখতে। 

তবে ওই প্রস্তাবে ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার কথা আছে কি না, সে সম্পর্কে কিছু বলেননি ট্রাম্প। তিনি শুধু বলেন, শান্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। তবে যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের দূরত্ব রয়ে গেছে।

এদিকে শান্তি আলোচনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রবিবার তিনি মার্কিন দূতদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে শনিবার মস্কোয় গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন তারা। মার্কিন দূতরা ইউক্রেন সফরে থাকাকালে রাশিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করবে ইউক্রেন। একই ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাশিয়ার প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, শান্তিচুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তবে সবার আগে মস্কো ও কিয়েভকে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে হবে।  

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটির প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইউক্রেন যুদ্ধ বন্ধের আভাস ট্রাম্পের, মস্কো-কিয়েভ যাচ্ছেন ২ দূত

Update Time : 02:30:36 pm, Saturday, 5 September 2026