Dhaka 3:27 pm, Thursday, 3 September 2026

শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:33:28 am, Thursday, 3 September 2026
  • / 6 Time View

যুক্তরাষ্ট্রের নতুন একটি স্মারক মুদ্রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়েছে। গত প্রায় ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় ব্যবহার করা হলো।

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ডলারের এই স্মারক মুদ্রা চালু করেছে মার্কিন টাকশাল। মুদ্রাটির সামনের অংশে ট্রাম্পের ছবি রয়েছে। এর সঙ্গে লেখা হয়েছে, ‘আমরা ঈশ্বরে বিশ্বাস করি’। 

মার্কিন টাকশাল জানিয়েছে, বিশেষ এই মুদ্রার নকশায় যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরা হয়েছে।

এতে দেশের ‘চেতনা, গর্ব ও ঐতিহ্য’ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মুদ্রাগুলো সংগ্রহের জন্যও বিক্রি করা হচ্ছে। ২৫টি মুদ্রার একটি রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ ডলার। আর ১০০টি মুদ্রার একটি ব্যাগের দাম ১৫৪ ডলার ৫০ সেন্ট।

বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন টাকশালের ওয়েবসাইটে মুদ্রাগুলো ‘বর্তমানে মজুদ নেই’ বলে দেখানো হয়। এ বিষয়ে আরও তথ্য জানতে মার্কিন টাকশাল, অর্থ মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

মার্কিন টাকশাল বলেছে, যুক্তরাষ্ট্রের এই ‘ঐতিহাসিক জাতীয় মাইলফলক’ উদ্‌যাপনের জন্য মুদ্রাটি তৈরি করা হয়েছে। তাদের ভাষ্য, বিশেষ প্রতিষ্ঠাবার্ষিকীর নকশার এই মুদ্রা ভবিষ্যতে সংগ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ স্মারক হয়ে উঠতে পারে। এর আগে গত মে মাসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে নতুন ২৫০ ডলারের নোট ছাপার পরিকল্পনা করছে তার মন্ত্রণালয়।

তবে নোটে ট্রাম্পের ছবি ব্যবহারের ক্ষেত্রে বড় একটি আইনি বাধা রয়েছে। মার্কিন আইনে জীবিত কোনো ব্যক্তির ছবি দিয়ে দেশটির কাগুজে নোট ছাপানো নিষিদ্ধ। 

ট্রাম্পের মিত্ররা কংগ্রেসে এমন একটি আইন করার উদ্যোগ নিয়েছেন, যাতে এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ট্রাম্পের জন্য ব্যতিক্রম রাখা যায়। তবে প্রস্তাবিত আইনটি এখনো কংগ্রেসে আটকে আছে। সেই সময় অর্থমন্ত্রী বেসেন্ট বলেছিলেন, এর আগেও একজন জীবিত মার্কিন প্রেসিডেন্ট দেশটির মুদ্রায় স্থান পেয়েছিলেন। ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি অর্ধ-ডলারের স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছিল। ওই মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি ছিল। এর পর থেকে জীবিত কোনো মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় ব্যবহারের ঘটনা দেখা যায়নি। সেই হিসাবে ট্রাম্পের ছবি ব্যবহারের ঘটনাটি প্রায় এক শতাব্দী পর ঘটল।

ট্রাম্প প্রশাসন ২০২০ সালে করা ‘চলমান সংগ্রহযোগ্য মুদ্রা পুনঃ নকশা আইন’-এর কথাও উল্লেখ করেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে এই আইন করা হয়েছিল। এই আইনে মুদ্রার পেছনের অংশে কোনো জীবিত ব্যক্তির ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে মুদ্রার সামনের অংশে জীবিত ব্যক্তির ছবি ব্যবহারের বিষয়ে আইনে সরাসরি নিষেধাজ্ঞা নেই। নতুন এক ডলারের স্মারক মুদ্রায় ট্রাম্পের ছবি মুদ্রার সামনের অংশে ব্যবহার করা হয়েছে। ফলে প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, এই নকশা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়।

অন্যদিকে, ১৮৬৬ সালের থেয়ার সংশোধনীতে যুক্তরাষ্ট্রের কাগুজে নোটে জীবিত কোনো ব্যক্তির ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা মুদ্রার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে ট্রাম্পের ছবি থাকা এক ডলারের স্মারক মুদ্রা প্রকাশে আইনি বাধা তৈরি হয়নি। তবে ট্রাম্পের ছবি ব্যবহার করে ২৫০ ডলারের নোট ছাপার পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আলাদা আইনি অনুমোদনের প্রয়োজন হতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি

Update Time : 07:33:28 am, Thursday, 3 September 2026