Dhaka 5:00 am, Friday, 4 September 2026
সর্বশেষ
তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ : বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি ট্রাইব্যুনাল ঘিরে নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা : চিফ প্রসিকিউটর দুই হত্যা মামলায় আগাম জামিন মেলেনি নায়ক রিয়াজের সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩ গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০ কুয়েত ও আমিরাতে মার্কিন যোগাযোগ ব্যবস্থায় ইরানের পাল্টা হামলা ইরানে বিয়ের অনুষ্ঠানে ‘গ্লাইড বোমা’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র?

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:35:33 pm, Tuesday, 1 September 2026
  • / 24 Time View

বর্তমানের গভীর সংকট থেকে কেবল বিএনপিই দেশকে টেনে তুলতে পারবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতেও উদ্ধার করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের পুরাতন রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশ যখনই কোনো গর্তে পড়েছে, তখনই বিএনপি দেশকে উদ্ধার করেছে। গর্ত থেকে উঠে আসতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু কাজ করলে এই দলটিই পারবে। আমাদের নেতা তারেক রহমান পারবেন।

দেশের চলমান অর্থনীতি ও উন্নয়ন বাজেট নিয়ে অর্থমন্ত্রী বলেন, বিদ্যমান অর্থনৈতিক সংকটের মধ্যে এত বড় বাজেট দেওয়ার সাহস সবার থাকে না, যা বিএনপির বর্তমান নেতৃত্ব দেখিয়েছে। এই বাজেট সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

Update Time : 04:35:33 pm, Tuesday, 1 September 2026