Dhaka 7:25 pm, Saturday, 29 August 2026
সর্বশেষ
হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ

হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:26:54 am, Saturday, 29 August 2026
  • / 2 Time View

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রয়েছে—মার্কিন কর্মকর্তাদের এমন বক্তব্যকে ‘স্পষ্ট মিথ্যা’ বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালি খোলা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের দেওয়া বক্তব্য ‘তেলের দাম নিয়ন্ত্রণ এবং নিজেদের ব্যর্থতা আড়াল করার উদ্দেশ্যেই’ দেওয়া হয়েছে।

আরও বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ‘ইসলামের যোদ্ধাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিরঙ্কুশ’। ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা সব ধরনের জাহাজের জন্য জলপথটি ‘পূর্ণ শক্তি ও সম্পূর্ণ কর্তৃত্বের সঙ্গে’ বন্ধ রয়েছে।

আইআরজিসি নৌবাহিনী জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী বাহিনীর অশুভ কর্মকাণ্ড’ বন্ধ না হওয়া এবং নির্ধারিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি

Update Time : 11:26:54 am, Saturday, 29 August 2026