Dhaka 12:03 am, Wednesday, 14 October 2026
সর্বশেষ
পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অতিরিক্ত দামে সার বিক্রি, চাঁপাইনবাবগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়ল ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ভাতা উত্তোলন, ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ১২ দিনে দেড় কোটি আবেদন বিশ্বকাপ টিকিটের, কত দিন চলবে প্রক্রিয়া জেনে নিন স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ ১৮ বছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়েও রেলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি : মন্ত্রী ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত গবেষণায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা চিন্তাশক্তি কমায় : ঢাবি উপ-উপাচার্য

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:40:46 pm, Thursday, 27 August 2026
  • / 39 Time View

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার দূতাবাস জানিয়েছে, ভ্লাদিমির পুতিন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

রুশ নেতা বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, মঙ্গল ও সাফল্য কামনা করেছেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশ ও বিদেশি মিশনের পক্ষ থেকে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়েছে। রাশিয়ার আগে চীন ও যুক্তরাষ্ট্রও তাকে অভিনন্দন জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং দুই দেশের সম্পর্ক আরো গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

Update Time : 04:40:46 pm, Thursday, 27 August 2026