Dhaka 1:37 am, Saturday, 28 November 2026
সর্বশেষ
কৃষির প্রতি তরুণদের আগ্রহ তৈরিতে প্রয়োজন কার্যকর উদ্যোগ ২৭ হাজার অনলাইন ব্যবসার সঙ্গে ২৯ রেস্তোরাঁও ভ্যাটের নজরে মানবমর্যাদার পূর্ণাঙ্গ চিত্র: কোরআনে বর্ণিত ১০টি দিক শিক্ষার্থীদের ছোট্ট উদ্যোগে ১১০ শিশুর মুখে আনন্দের হাসি শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর মজুরি নির্ধারণে সরকারের সম্পৃক্ততা ছিল না : মাহদী আমিন নারায়ণগঞ্জে ইটভাটা ব্যবসায়ীকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন ৪ পুলিশ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে : তথ্যমন্ত্রী এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন হবে না

সাংবাদিককে মারধরের ঘটনায় জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 07:50:20 pm, Wednesday, 24 June 2026
  • / 120 Time View

রাজধানী ধানমন্ডি এলাকায় সাংবাদিককে মারধরের ঘটনায় সংগঠন থেকে চার কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৪ জুন) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। মিছিল শেষে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে চার জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হচ্ছেন যথাক্রমে শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। ওই বার্তায় সাংবাদিকদের মারধরের ঘটনাকে অনাকাঙ্খিত ও দুঃখজনক উল্লেখ করা হয়। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিবৃতিও দেন বলে বার্তায় উল্লেখ করা হয়।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিককে মারধরের ঘটনায় জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

Update Time : 07:50:20 pm, Wednesday, 24 June 2026