Dhaka 10:08 pm, Saturday, 29 August 2026
সর্বশেষ
হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ

ঝামেলার ভয়ে কিছু বলেন না চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক:
  • Update Time : 02:36:13 pm, Thursday, 30 October 2025
  • / 195 Time View

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সাম্প্রতিক সময়ে অনেকটাই নীরব। একসময় সামাজিক-রাজনৈতিক বিষয়েও সরব ছিলেন তিনি। কিন্তু এখন যেন হিসাব করেই কথা বলেন। কারণ কি? নিজেই দিয়েছেন সেই জবাব। তার ভাষ্য, ‌‘দেশের যে পরিস্থিতি, কিছু বললেই যদি ঝামেলায় পড়তে হয়। তাই বলি না।’

গতকাল বুধবার (২৯ অক্টোবর) ‘দম’ সিনেমার মহরতে এসে এমন মন্তব্য করেন চঞ্চল। ঘটনাটি ঘটে রাজধানীর একটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে। মজার ছলে হলেও অভিনেতার কথায় ছিল বাস্তবতার আভাস।

মহরতের দিন বেশ নাটকীয়ভাবে হাজির হন ছবির নায়িকা পূজা চেরি। পালকিতে করে নিয়ে আসা হয় তাকে। পালকি থেকে নেমে তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি যখন ভেতরে ছিলাম সবাই দেখলাম খুব কনফিউজড আমাকে নামানোর ব্যাপারে। কেউ তো ভালোবাসে না মনে হয়।’

এ সময় পূজার কথার জবাবে চঞ্চল হেসে বলেন, ‘দেশের যে পরিস্থিতি, আগ বাড়িয়ে কিছু বললে যদি ঝামেলায় পড়তে হয়। তাই চুপ করে আছি।’

চঞ্চলের এই সংযমপূর্ণ মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কেউ বলেন, তিনি মজার ছলে বলেছেন কথাটি। আবার অনেকের মতে, এতে দেশের বর্তমান বাস্তবতার প্রতিফলনই ঘটেছে।

‘দম’ পরিচালনা করছেন রেদওয়ান রনি। দুই বছর আগে ছবিটির ঘোষণা এলেও এবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো কাজ। এতে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি।

জানা গেছে, শুধু বাংলাদেশ নয় সৌদি আরব, জর্ডান ও কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঝামেলার ভয়ে কিছু বলেন না চঞ্চল চৌধুরী

Update Time : 02:36:13 pm, Thursday, 30 October 2025