Dhaka 8:25 am, Tuesday, 14 July 2026
সর্বশেষ
প্রাকৃতিক দুর্যোগে মানবিকতা হোক সর্বোচ্চ শক্তি টঙ্গী ইজতেমা সহিংসতা: মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন, দ্রুত তদন্তের দাবি বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী ইরানের হিট লিস্টে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতা, তালিকা প্রকাশ জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির টানা ১২ দিন বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য-ওষুধ সংকট ও বিদ্যুৎহীনতায় চরম দুর্ভোগ শিল্প খাত ভালো থাকলে রাজস্ব ও কর্মসংস্থানও বাড়বে: অর্থমন্ত্রী আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের আহ্বান ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী

হামের টিকা মজুত আছে, টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য সেবা ডেস্ক
  • Update Time : 05:09:01 am, Thursday, 9 April 2026
  • / 130 Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হামের টিকার মজুত স্থিতিশীল আছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু হবে।আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে হাম নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই।সংসদে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২ কোটি ১৯ লাখ হামের টিকা পাওয়া গেছে। মজুতও আরও রয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে।হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি, বরিশাল সিটি করপোরেশন এলাকায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। আর ৩ মে থেকে সারাদেশে এই টিকা কার্যক্রম শুরু হবে।আজ জানানো হলো– ৩ মে নয়, ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকা প্রদান কর্মসূচি শুরু হবে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হামের টিকা মজুত আছে, টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 05:09:01 am, Thursday, 9 April 2026