Dhaka 4:35 am, Thursday, 16 April 2026

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষ

জুয়েল রানাঃ ইবি থানা প্রতিনিধি
  • Update Time : 01:08:33 pm, Sunday, 29 March 2026
  • / 309 Time View

কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোঃ সবুজ মন্ডল (৩২) এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত মোঃ সবুজ মন্ডল (৩২) বিষ্ণুদিয়া গ্রামের ওয়াহাব মন্ডল (৬২) এর ছেলে। অপরজন একই গ্রামের শহিদুলের ছেলে মাহিম।

স্থানীয় সূত্রে জানা যায়,বিষ্ণুদিয়া গ্রামের মোঃ কিবরিয়ার স্কুল পড়ুয়া ছেলের সাথে একই গ্রামের মোঃ শহিদুলের ছেলে মাহিমের মারামারি হয় এতে মাহিমের কপালে ফেটে যায়। এটি স্থানীয়ভাবে সমাধান হলেও সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে একই গ্রামের আরব আলী গ্রুপ ও এমদাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

এই সূত্রপাতে রবিবার সকালের দিকে সবুজ মন্ডল মাঠের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এই নিয়ে দু’পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে বের হলে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কুষ্টিয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সবুজ মন্ডলের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হতে পারে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার জের ধরে ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি শেখ আরব আলীর ছেলের কুষ্টিয়া সদর উপজেলার কৃষকলীগের যুগ্ম আহবায়ক আরমান আলী শেখকে আটক করেছে ইবি থানা পুলিশ।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষ

Update Time : 01:08:33 pm, Sunday, 29 March 2026