Dhaka 12:23 pm, Saturday, 17 October 2026
সর্বশেষ
দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মেরিটাইম প্রদর্শনী ও সুপার সেল কার বাজারে জমজমাট আইসিসিবি শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া ফ্রান্সে বিক্ষোভ অব্যাহত, প্যারিসে গ্রেপ্তার ১,২৬০ সিআইসিএ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ বিদেশি কম্পানিকে কনটেইনার টার্মিনাল লিজের সিদ্ধান্ত আত্মঘাতী : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১৮ তারিখ পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভারতের সঙ্গে ড্র করে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : 04:53:45 pm, Saturday, 28 March 2026
  • / 159 Time View

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ লড়াই করে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। শক্ত প্রতিপক্ষ ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের তরুণরা। ম্যাচে ভারতের হয়ে বিশাল যাদবের গোলের পর প্রথমার্ধেই সমতায় ফেরান মোহাম্মদ আব্দুল রিয়াদ।

গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল বাংলাদেশের খেলা। সেই সুযোগে আক্রমণে আধিপত্য দেখায় ভারত। এরই ধারাবাহিকতায় ১৭তম মিনিটে কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশাল যাদব।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ রোনান সুলিভানের নেওয়া নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত শটে গোল করে সমতা ফেরান মোহাম্মদ আব্দুল রিয়াদ। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দুই দলই বেশ কিছু আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত সমতায় থেকেই ম্যাচ শেষ হয়।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন রোনান সুলিভান। এবারও তার কর্নার থেকেই আসে গুরুত্বপূর্ণ গোল, যা বাংলাদেশকে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছে। সেমিফাইনালে নেপালের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের তরুণদের সামনে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতের সঙ্গে ড্র করে সেমিতে বাংলাদেশ

Update Time : 04:53:45 pm, Saturday, 28 March 2026