Dhaka 1:54 pm, Monday, 27 July 2026
সর্বশেষ
কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০ কওমি মাদ্রাসায় নির্যাতন: বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তিন দশক পর আবারও উচ্ছেদের মুখে পূর্বাচল থেকে আসা পরিবারগুলো জীবনযুদ্ধে ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন একাধিকবার বাস্তুচ্যুতির শঙ্কা, অনিশ্চয়তায় শিমুলিয়া ও মুলাদীর পরিবারগুলো স্কলারশিপ, শিক্ষা ঋণ ও ভিসা—বিদেশে পড়তে আগ্রহীদের জন্য শিক্ষামেলায় নানা সুযোগ অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী

সময়ের কাগজ ডেস্ক
  • Update Time : 03:33:51 pm, Tuesday, 17 March 2026
  • / 173 Time View

বরিশালে সেতু উদ্ধোধনে সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন- ঈদ উদযাপনে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে দেড়কোটি লোক ঢাকা ছাড়বে। এই যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি তাতে আশা করি কোনো ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবে। 
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোমা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 
সড়কমন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক এখনও দুই লেনের রাস্তা। স্বাভাবিক চলাচল প্রশ্নে এটা অত্যন্ত সরু। এই মহাসড়ক আরও চওড়া করা দরকার। এটা সরকার উপলব্ধি করেছে। এবার এসে আমিও নিজ চোখে দেখে গেলাম। দ্রুত কিভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে। 
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত। এ সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে চায়। গোমা সেতু উদ্বোধন প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, এ সেতুর ফলে কেবল একটি এলাকার মানুষ উপকৃত হবে তাই নয়, বরিশালের সঙ্গে পটুয়াখালীর বিচ্ছিন্ন একটি অংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো। এটি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে সহায়তা করবে। 
মন্ত্রী বলেন, আমরা নিয়িমিত সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌ পথ ড্রেজিং করে সচল রাখি। এর মধ্যে ১২শ’ কিলোমিটার নৌ পথ খনন চলছে। সাড়ে ৪ হাজার কিলোমিটার নৌ পথ নিয়ে আমরা আগামীতে পরিকল্পনা নিয়েছি। ঢাকা সদরঘাট থেকে বরিশাল ও ভোলা নৌ পথে অবাধে নৌ যান চলাচল করতে পারবে, সেই প্রস্তুতি আমাদের রয়েছে। 

অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
প্রসঙ্গত, সেতুটি চালু হওয়ায় বরিশালের বাকেরগঞ্জের সঙ্গে পটুয়াখালীর দুমকির সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। দুই জেলার প্রত্যন্ত এলাকার অন্তত পাঁচ লাখ মানুষের যাতায়াত ভোগান্তি লাঘব হয়েছে এই সেতুর মাধ্যমে। যাতায়াতের সময়ও কমে আসবে প্রায় দুই ঘণ্টা। 

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী

Update Time : 03:33:51 pm, Tuesday, 17 March 2026