Dhaka 6:17 am, Sunday, 15 November 2026
সর্বশেষ
ইবনে সিনার স্বাস্থ্যসেবায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার চুক্তি স্বাক্ষর তথ্য গোপন ও মিথ্যা ঘোষণায় যন্ত্রপাতি আমদানি: এসপিসিএল-এর অবৈধ কার্যক্রমে বড় ধরনের রাজস্ব ফাঁকির ঝুঁকি বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা দক্ষিণ আফ্রিকার ট্রাম্প, পুতিন ও শি আগামী সপ্তাহে চীনে যৌথ বৈঠকের পরিকল্পনা করছেন নব্বইয়ের দশকের সুরে আইসিসিবি হেরিটেজে সংগীতের সন্ধ্যা সাভারে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ইউল্যাবের হাতে নতুন প্রযুক্তি ও বিনিয়োগের সুযোগ নিয়ে আইসিসিবিতে ছয় প্রদর্শনী মহানগর শপিং কমপ্লেক্স দখলের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি ব্যবসায়ীদের

সাভারে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

মাসুদ রানা,সাভার প্রতিনিধি :
  • Update Time : 06:32:21 am, Saturday, 14 November 2026
  • / 38 Time View

সাভারে পারিবারিক কলহের জেরে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।

আজশনিবার ১৪ নভেম্বর সাভারের তেঁতুলঝোড়া এলাকার একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক কলহের জের ধরে বাবুল মিয়া তার স্ত্রী রোজিনা বেগমের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় প্রতিবেশীরা বাবুল মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রনি জানান, অভিযুক্ত স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5

সাভারে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

Update Time : 06:32:21 am, Saturday, 14 November 2026