Dhaka 10:26 pm, Tuesday, 10 November 2026
সর্বশেষ
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ, আলোচনায় নারী-শিশুর কল্যাণ নতুন মজুরি কাঠামোর সুপারিশ কবে, জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের কপি ঢাকায় পাঠানো হয়েছে হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরাও পাবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা শুরু সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছে : রিজভী গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার

নতুন মজুরি কাঠামোর সুপারিশ কবে, জানাল মালিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:55:57 am, Monday, 9 November 2026
  • / 25 Time View

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামোর সুপারিশ আগামী চার কার্যদিবসের মধ্যে জমা দেবে মালিকপক্ষ। এরই মধ্যে শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক প্রস্তাব জমা দিয়েছে।

পরবর্তী বৈঠকের আগে শ্রমঘন শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো পরিদর্শন করবে নিম্নতম মজুরি বোর্ড। 

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শেষে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

তিনি বলেন, আগামী চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ তাদের বেতন কাঠামোর সুপারিশ জমা দেবে। শ্রমিকপক্ষ এরই মধ্যে লিখিতভাবে তাদের প্রাথমিক প্রস্তাব দিয়েছে।

পরবর্তী বৈঠকের আগে শ্রমঘন শিল্পাঞ্চলের কারখানাগুলো পরিদর্শন করা হবে। 

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে জানানো হয়েছিল, তৈরি পোশাকশিল্পের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করা হবে। শ্রমিকেরা বর্ধিত বেতন হাতে পাবেন আগামী জানুয়ারি থেকে।

এদিকে নতুন মজুরি কাঠামোর দাবিতে গত মাস থেকেই আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর সাভার-আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ কিছুটা কমলেও গত রোববার দুই এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য গত ১ নভেম্বর সপ্তম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন।

আর শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। 

এ ছাড়া বোর্ডের স্থায়ী শ্রমিক প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নতুন মজুরি কাঠামোর সুপারিশ কবে, জানাল মালিকপক্ষ

Update Time : 11:55:57 am, Monday, 9 November 2026