Dhaka 10:24 pm, Tuesday, 10 November 2026
সর্বশেষ
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ, আলোচনায় নারী-শিশুর কল্যাণ নতুন মজুরি কাঠামোর সুপারিশ কবে, জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের কপি ঢাকায় পাঠানো হয়েছে হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরাও পাবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা শুরু সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছে : রিজভী গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:38:13 am, Monday, 9 November 2026
  • / 18 Time View

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে আবেদন করার খবরের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, আবেদনটির আইনগত ভিত্তি আছে কি না, যথাযথভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পর্যালোচনা করা হবে।

এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে। 

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।

বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।’ 

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার

Update Time : 11:38:13 am, Monday, 9 November 2026