Dhaka 10:02 pm, Monday, 9 November 2026
সর্বশেষ
নতুন মজুরি কাঠামোর সুপারিশ কবে, জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের কপি ঢাকায় পাঠানো হয়েছে হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরাও পাবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা শুরু সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছে : রিজভী গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার ব্রাজিলে মার্চে হবে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’

পাকিস্তানে নারী টিভি উপস্থাপককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:24:22 am, Monday, 9 November 2026
  • / 6 Time View

আন্তর্জাাতিক ডেস্ক :
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়ি থেকে দেশটির বেসরকারি এক টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা রাবিয়া আহসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের এই ঘটনায় ওই নারীর স্বামী আহসান তাহিরকে হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে।

রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৪১ বছর বয়সী রাবিয়াকে রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে নিজ ঘরে গুলি চালিয়ে হত্যা করা হয়। এই ঘটনার সময় একই বাড়িতে তার সঙ্গে থাকা মা ও বোন ঘরের বাইরে ছিলেন।

গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা দ্রুত শোবার ঘরে ছুটে যান। সেখানে গিয়ে তিনি রাবিয়াকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামীর হাতে একটি পিস্তল ছিল।

এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ বলছে, ওই নারীর ঘাড়ের নিচে গুলির ক্ষত এবং পিঠের ডান দিকে আরও একটি ক্ষত শনাক্ত করা হয়েছে।

পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি (পিএফএসএ) ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পয়েন্ট ৩০ বোরের একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলেছে, আহসানের বাড়ির এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানান, দুর্ঘটনাবশত চালানো গুলিতে রাবিয়া মারা গেছেন বলে দাবি করেছেন তাহির।

জিজ্ঞাসাবাদে তাহির পিস্তলের বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দেশটির ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাকিস্তানে নারী টিভি উপস্থাপককে গুলি করে হত্যা

Update Time : 11:24:22 am, Monday, 9 November 2026