আলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধ
- Update Time : 11:38:26 am, Thursday, 5 November 2026
- / 5 Time View
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
মিরপুর টেস্টে ব্যাট-বলের বাইরে নিয়মিত এক দৃশ্য ছিল আলোকস্বল্পতা। তাতে খেলা বন্ধ রাখতে হয়েছিল অনেক সময়।
এমনকি দিনের খেলা আগেই শেষ করে দিতে বাধ্য হয়েছিলেন মাঠের আম্পায়ারদ্বয়।
এবার সেই দৃশ্যের দেখা মিলছে সিলেট টেস্টেও। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৬৫ ওভার শেষে ২১৬ রান।
উইকেট হারিয়েছে ৪টি।
এর আগে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। উইকেটের সুবিধা নিয়ে দলীয় ২৭ রানে প্রতিপক্ষের টপ অর্ডারের ৩ ব্যাটারকে আউট করে স্বাগতিকরা। হাসান মাহমুদের একের বিপরীতে বাকি দুটি নেন তাসকিন।
পরে অবশ্য তাসকিনের সমান হন হাসান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আজই অভিষেক হওয়া কেভিন উইকহাম বোল্ড করে। তবে ৬১ রানে বিদায় নেওয়ার আগে বাংলাদেশি বোলারদের বেশ ধৈর্যের পরীক্ষা নিয়েছেন উইকহাম।
উইকহামকে সঙ্গ দিয়েছেন সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু। চতুর্থ উইকেটে ১৩১ রানের দুর্দান্ত জুটি গড়েন।
অভিষেকে সতীর্থ ফিফটি করে আউট হলেও তিন অঙ্ক স্পর্শ করে এখন হাসান-তাসকিনদের পরীক্ষা নিচ্ছেন জাঙ্গু। ১০২ রানে অপরাজিত আছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া ব্যাটার। তার সঙ্গে অপরাজিত আছেন ২৬ রান করা জাস্টি গ্রেভস। দুজনের জুটি দাঁড়িয়েছে ৫৮ রানের।





