Dhaka 4:24 pm, Friday, 6 November 2026
সর্বশেষ
পায়ের আঁকাবাঁকা মোটা শিরা: অবহেলা থেকে জটিলতা, চিকিৎসায় নতুন সম্ভাবনা দেশের শিল্প ও বাণিজ্যে গতি ফেরাতে রাজধানীতে বসল এআই সামিট সৌদি আরবের এক শহরে সতর্কতা জারি তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা মন্ত্রী লিউ হাইসিং আলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধ সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হামের টিকা বন্ধে জড়িতদের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাতীয় নিরাপত্তায় পেশাদারত্বের আহ্বান আনসার মহাপরিচালকের জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:56:07 am, Thursday, 5 November 2026
  • / 9 Time View

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তা স্বাক্ষরিত হয়।

এ সময় ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও যৌথ উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এদিকে, মোংলায় প্রধানমন্ত্রীর সফরসূচিতে বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই

Update Time : 08:56:07 am, Thursday, 5 November 2026