Dhaka 9:37 pm, Tuesday, 27 October 2026
সর্বশেষ
মজুরি বোর্ড গঠন নিয়ে বড় সুখবর দিলেন শ্রমমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল দেখা যাবে যেভাবে, জানাল বোর্ড আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির ডা. জুবাইদা রহমানের উদ্যোগে প্রতিবন্ধী ইমাম হোসেনের টিউমার অপসারণ জাহাজভাঙা শিল্পের নিয়ম শিথিলের সিদ্ধান্তে বাপার উদ্বেগ ‘দেশেই আছেন রুমি’—জানালেন আইনজীবী, হাইকোর্টে আগাম জামিন আবেদন বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পাওয়ার গ্রিডের পাঁচ সদস্যের কমিটি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন

মজুরি বোর্ড গঠন নিয়ে বড় সুখবর দিলেন শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:59:11 pm, Tuesday, 27 October 2026
  • / 8 Time View

শ্রমিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৬তম এবং তৈরি পোশাক খাতবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৫তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠনের জন্য মালিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়া গেছে। শ্রমিকপক্ষের তালিকা পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে।

চলমান শ্রম অসন্তোষ ও আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা মজুরি পরিশোধ করতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে, আন্দোলনের নামে সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

কোনো সমস্যা থাকলে তা কারখানার ভেতরে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন মন্ত্রী।

তিনি আরো বলেন, সরকারকে বিব্রত করা বা অন্য কোনো উদ্দেশ্যে কেউ শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। প্রকৃত শ্রমিক নেতৃত্বের বাইরে থেকে যারা উসকানি দিচ্ছেন এবং অপ্রাসঙ্গিক বিষয়কে ইস্যু বানাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় শ্রমিকনেতা নাজমা আক্তার গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রম অসন্তোষের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, বকেয়া মজুরি পরিশোধে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিরা যৌথভাবে কাজ করছেন। শিল্প পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় সমস্যা সমাধানের চেষ্টা চলছে। 

নাজমা আক্তার বলেন, চলতি মাসের মধ্যেই মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং গ্যাস ও জ্বালানি সংকট সমাধানের বিষয়েও সরকারের সঙ্গে আলোচনা চলছে।

আরেক শ্রমিকনেতা রাজেকুজ্জামান রতন বলেন, মজুরি বোর্ড গঠনের বিষয়ে টিসিসির সভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি রেজোয়ান সেলিম গাজীপুর ও কালিয়াকৈরে চলমান আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি পরিস্থিতির দ্রুত ও টেকসই সমাধানের ওপর গুরুত্ব দেন।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে সরকার আন্তরিক। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে একই ধরনের মনোভাব থাকলে নতুন করে আন্দোলনের প্রয়োজন হবে না। শিল্পকারখানার ক্ষতি না করা এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মজুরি বোর্ড গঠন নিয়ে বড় সুখবর দিলেন শ্রমমন্ত্রী

Update Time : 01:59:11 pm, Tuesday, 27 October 2026