Dhaka 3:04 pm, Saturday, 24 October 2026
সর্বশেষ
১০০ টাকার নিচে মিলছে না সবজি জনসংখ্যা বাড়াতে নতুন পরিকল্পনা চীনের গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, বার্সেলোনার আবেগঘন বার্তা সেক্টর ১২-এ হেপাটাইটিস বি সচেতনতা ও ফ্রি রক্ত পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া সাভারে ময়লার গাড়ি থেকে চোরাইকৃত গ্যালন ভর্তি ৮” শ লিটার ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১ দেশে স্বর্ণের দাম কমল, ভরিতে কত? ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট-ফুটবল, আসছে এবিজি ইউনিভার্সিটি কাপ অবৈধ বিদেশিদের ধরতে ইমিগ্রেশনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার সংসদে।

সেক্টর ১২-এ হেপাটাইটিস বি সচেতনতা ও ফ্রি রক্ত পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:21:10 am, Saturday, 24 October 2026
  • / 7 Time View

নিজস্ব প্রতিবেদক:

‘নীরব ঘাতক’ হেপাটাইটিস বি প্রতিরোধ এবং সর্বস্তরের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরা সেক্টর ১২-এ একটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৬:৩০ মিনিটে সেক্টর অডিটোরিয়ামে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। সেক্টর ১২ ওয়েলফেয়ার সোসাইটি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ২৪ কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এবং সঠিক সচেতনতার অভাবে প্রতি বছর লাখ লাখ মানুষ এই রোগে প্রাণ হারাচ্ছেন। এই মরণব্যাধি থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতেই এই বিশেষ ক্যাম্পের আয়োজন।

দিনব্যাপী এই কর্মসূচির মূল আকর্ষণের মধ্যে ছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় একটি তথ্যবহুল সেমিনার। সেখানে হেপাটাইটিস বি-এর লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে জরুরি আলোচনা করা হয়। এছাড়া ক্যাম্পে আগত শতাধিক মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে হেপাটাইটিস বি (HBsAg) স্ক্রিনিং টেস্ট বা রক্ত পরীক্ষা করে দেওয়া হয়।

সাধারণত বাইরের যেকোনো ডায়াগনস্টিক সেন্টারে এই পরীক্ষা করাতে সর্বনিম্ন ৫০০ টাকা এবং ভ্যাকসিনের ডোজসহ আনুমানিক ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এই ক্যাম্পে স্ক্রিনিংয়ে নেগেটিভ আসা ব্যক্তিদের জন্য মাত্র ৫৫৫ টাকায় উন্নত মানের ইনসেপ্টা ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ণ সুরক্ষার জন্য প্রয়োজনীয় মোট ৪টি ডোজের (১ম ডোজ, ১ মাস পর ২য় ডোজ, ২ মাস পর ৩য় ডোজ এবং ১ বছর পর বুস্টার ডোজ) এই কর্মসূচিতে জনগণের সুবিধার্থে এককালীন টাকা না নিয়ে, প্রতি ডোজ গ্রহণের সময় শুধু সেই ডোজের মূল্য পরিশোধের বিশেষ নিয়ম রাখা হয়েছে।

পাশাপাশি, কর্মব্যস্ততার কারণে অনেকেই ভ্যাকসিনের পরবর্তী ডোজের তারিখ ভুলে যান। এই সমস্যার সমাধানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষে ‘হেলথ এইড’ নির্দিষ্ট সময়ে নিবন্ধিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করবে এবং সোসাইটির অফিসে এসে টিকা দিয়ে যাবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকা সেক্টর ১২ ওয়েলফেয়ার সোসাইটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ খালেদের রহমান বলেন, “হেপাটাইটিস বি একটি নীরব ঘাতক। নিজে সচেতন হওয়া এবং পরিবারকে সুরক্ষিত রাখার মাধ্যমেই আমরা একটি স্বাস্থ্যসম্মত ও রোগমুক্ত সেক্টর ১২ গড়ে তুলতে পারি। এই লক্ষ্যেই আমাদের এই যৌথ প্রয়াস।”

সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, “এটি এমন এক নীরব ঘাতক যা পরীক্ষা না করা পর্যন্ত বোঝার কোনো উপায় নেই যে আমরা আক্রান্ত কিনা। আপনারা সবাই সচেতন হয়ে এগিয়ে এলেই আমাদের এই আয়োজন সার্থক হবে।”

সমাপনী বক্তব্যে সেক্টর ১২ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ শরীফ শান্টু বলেন, “সময়ের অভাব কিংবা অসচেতনতার কারণে অনেকেই প্রথম ডোজ নেওয়ার পর পরের ডোজগুলোর কথা ভুলে যান। সেক্টরবাসীর এই ভোগান্তি দূর করতে ইনসেপ্টার সহযোগিতায় হেলথ এইড আপনাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। আমরা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এই উন্নত সেবার ব্যবস্থা করেছি যাতে প্রতিটি পরিবার সুরক্ষিত থাকতে পারে।”

উক্ত ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন সোসাইটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস নাহিদা বেগম এবং নির্বাহী সদস্য মোঃ সুজন আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ এইডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাবুলের রহমানসহ এলাকার সর্বস্তরের সেক্টরবাসী। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সেক্টর ১২-এ হেপাটাইটিস বি সচেতনতা ও ফ্রি রক্ত পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : 07:21:10 am, Saturday, 24 October 2026