Dhaka 2:26 pm, Tuesday, 24 November 2026

শিক্ষার সব দপ্তর ও প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:10:49 am, Tuesday, 24 November 2026
  • / 9 Time View

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সকল অধিদপ্তর, দপ্তর, সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অবিলম্বে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 

একই সঙ্গে কোনো প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তিরস্কার পত্র প্রদান এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সম্প্রতি এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করে।  

আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গৃহীত ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ২০টি অঞ্চলের আঞ্চলিক কমিটির টিম লিডাররা অংশ নেন। 

সভার সিদ্ধান্তের আলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা ও আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে অবিলম্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠন এবং কার্যক্রম বাস্তবায়নে গাফিলতি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তিরস্কার পত্র প্রদানসহ দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিক্ষার সব দপ্তর ও প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠনের নির্দেশ

Update Time : 05:10:49 am, Tuesday, 24 November 2026