Dhaka 6:42 pm, Sunday, 22 November 2026
সর্বশেষ
১০০ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাসরুর আরেফিনের বিরুদ্ধে অনুসন্ধান রাজনৈতিক পরিচয়ে ঋণ নয়, গ্রাহকের সক্ষমতা যাচাইয়ের তাগিদ রাজনৈতিক ভাঙাগড়ায় বিনিয়োগ ও ব্যবসায় অনিশ্চয়তা বাড়ে: ওয়াহিদউদ্দিন স্ত্রীকে বাঁচাতে পাঁচ বছরের লড়াই নোবিপ্রবি শিক্ষকের, প্রয়োজন আরও ৭০ লাখ টাকা ​মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৯ আশুলিয়ায় আবারো শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ , ৫০ কারখানা ছুটি সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় চার কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বৃষ্টির কারণে ফাইনাল পরিত্যক্ত, আনভীর স্টেডিয়ামে পাকিস্তানের এশিয়া কাপ জয় রোহিঙ্গা গণহত্যা, আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

রাজনৈতিক পরিচয়ে ঋণ নয়, গ্রাহকের সক্ষমতা যাচাইয়ের তাগিদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:48:34 am, Sunday, 22 November 2026
  • / 20 Time View

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের চেয়ে পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। তাঁর মতে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে গভর্নরকে অযাচিত রাজনৈতিক বা ব্যক্তিগত চাপমুক্ত পরিবেশ দিতে হবে। একই সঙ্গে তাঁর সিদ্ধান্ত ও কার্যক্রমের জন্য উপযুক্ত জবাবদিহির ব্যবস্থাও নিশ্চিত করা জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আয়োজিত ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। পলিসি থিংক অ্যান্ড রিসার্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে এ আলোচনা আয়োজন করে।

আহসান এইচ মনসুর বলেন, একটি শক্তিশালী ও কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের জন্য প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু গভর্নর নয়, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী পর্যায়েও দক্ষ ও পেশাদার ব্যক্তিদের দায়িত্ব দেওয়া প্রয়োজন। তাঁদের এমনভাবে নির্বাচন করতে হবে, যাতে ব্যক্তিগত, রাজনৈতিক বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে দেশের সামগ্রিক ব্যাংকিং খাতের স্বার্থ অগ্রাধিকার পায়।

তিনি বলেন, গভর্নরকে এমন একটি কর্মপরিবেশ দিতে হবে, যেখানে রাজনৈতিক কিংবা অন্য কোনো অযাচিত প্রভাব ছাড়াই তিনি প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা মানে জবাবদিহির বাইরে থাকা নয়। সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার পাশাপাশি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে।

ব্যাংকিং খাতের চলমান সংকট মোকাবিলায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সাবেক এই গভর্নর। তিনি বলেন, ব্যাংকগুলোর সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনায় এ ধরনের প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারে।

তাঁর মতে, যথাযথ মূল্যায়নের মাধ্যমে অকার্যকর ও সমস্যাগ্রস্ত সম্পদ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনায় নেওয়া গেলে ব্যাংকের ব্যালান্স শিটের ওপর চাপ কমানো সম্ভব হবে। এর ফলে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনর্গঠনের সুযোগও তৈরি হতে পারে। তবে এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য।

আলোচনায় অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ব্যাংকটির ঋণ ও খেলাপি ঋণের পরিস্থিতি তুলে ধরে বলেন, ২০০৪ সালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকটির ঋণস্থিতি ও খেলাপি ঋণের অবস্থা ছিল প্রতিকূল। দায়িত্ব ছাড়ার সময় ২০১০ সালে ব্যাংকটির ঋণস্থিতি প্রায় ৩০ হাজার কোটি টাকা এবং খেলাপি ঋণের হার ১০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছিল।

তিনি বলেন, ২০২৪ সালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটিতে খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি দেখতে পান। যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব এবং পরিচালনা পর্ষদের চাপকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, কোনো ব্যাংকে খেলাপি ঋণ ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেলে অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটানো কঠিন। ব্যাংকের অর্থ মূলত আমানতকারীদের অর্থ। তাই ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবের কারণে কাউকে ইচ্ছেমতো ঋণ নিয়ে তা খেলাপি করার সুযোগ দেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, ঋণ দেওয়ার আগে ঋণগ্রহীতার ব্যবসায়িক অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধের সামর্থ্য যথাযথভাবে যাচাই করতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে ঋণ বিতরণের প্রবণতা বন্ধ করা জরুরি। পাশাপাশি ঋণ মওকুফের কারণে সরকারের রাজস্ব আয়ে কী ধরনের প্রভাব পড়ে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। অনুষ্ঠানে বিআইবিএমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরীসহ বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজনৈতিক পরিচয়ে ঋণ নয়, গ্রাহকের সক্ষমতা যাচাইয়ের তাগিদ

Update Time : 06:48:34 am, Sunday, 22 November 2026