Dhaka 11:28 am, Thursday, 19 November 2026

কাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:00:18 am, Thursday, 19 November 2026
  • / 2 Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসে থাকা যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে নিয়মিত যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে যাত্রীবাহী বাসটি থামানো ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত বাসটিতে ওঠে। বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সে বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যায়।

সঙ্গে সঙ্গেই বাসের ভেতরে আগুন ধরে ছড়িয়ে পড়ে। তবে বাসের চালক, হেলপার ও উপস্থিত যাত্রীদের তৎপরতায় সবাই দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জুয়েল রানা জানান, কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

চালক ও যাত্রীদের সতর্কতায় কেউ হতাহত হননি, সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন। 

তিনি আরো জানান, খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Update Time : 05:00:18 am, Thursday, 19 November 2026