Dhaka 6:35 pm, Saturday, 17 October 2026
সর্বশেষ
রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃত হয়েছে : স্পিকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে দেশ-বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, কিছু বিষয়ে অসন্তোষ মিরপুরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর, শুনলেন পথচারীদের কথা ল্যাপটপ পাচ্ছে ৪০ হাজার শিক্ষার্থী শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অভিযান, স্বর্ণবার-ল্যাপটপসহ ৩ কোটি টাকার পণ্য জব্দ ১৪ বছরে সর্বনিম্নে স্মার্টফোন সরবরাহ, কমেছে ২০ শতাংশ দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি

সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:56:33 am, Saturday, 17 October 2026
  • / 5 Time View

বিনোদন ডেস্ক:
কিছুদিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে হঠাৎ দুই তারকা অভিনেত্রীর বিকৃত আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। ভিডিও দেখেই আঁচ করা গিয়েছিল, সেগুলো এআই দিয়ে বানানো। এরপর চ্যানেল কর্তৃপক্ষও জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক হয়েছিল। আর হ্যাকাররাই এই ‘কাণ্ড’ ঘটিয়েছে।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছিল সেই টিভি চ্যানেল। তবে শুধু ‘ক্ষমা চাইলেই’ এরকম ঘটনায় দায়মুক্তি হয় না বলে ক্ষোভপ্রকাশ করেছেন ভিডিওর শিকার হওয়া অভিনেত্রী পরীমনি। তিনি জানান, এই বিকৃত ভিডিও অনেক আগের। তবে এবার ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে শুধুই ‘সরি’ বলা যথেষ্ট নয় বলে মন্তব্য তার।

গতকাল রাতে ফেসবুক লাইভে আসেন পরীমনি। সেখানেই ক্ষোভে ফেটে পরেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে ‘নোংরামি’তে মেতে উঠেছে নেটিজেনদের একাংশ, তাদের একহাত নিয়েছেন তিনি। ক্ষোভের বশে কয়েকবার গালিও দিয়েছেন।

চ্যানেলটির প্রতিক্রিয়া প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

নিন্দুকদের উদ্দেশে খোঁচা দিয়ে পরী বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

পরীমনির মতে, যারা বোধসম্পন্ন মানুষ, তারা ভিডিওটি দেখে এড়িয়ে গেছে। আর যাদের মানসিকতা নিচু, তারাই এটা নিয়ে নেতিবাচক চর্চা করেছে। তিনি বলেন, “দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!”

ওই লাইভে পরীমনি আরো অনেক কথাই বলেছেন। তবে পরে লাইভটি নিজের পেজ থেকে মুছে ফেলেন তিনি। আজ সকালে এটা নিয়ে স্ট্যাটাস দিয়েও জানান, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিমের একটি ওয়েব সিনেমায়। ‘সেপারেশন’ নামের এই সিনেমায় তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি

Update Time : 10:56:33 am, Saturday, 17 October 2026