Dhaka 7:45 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ধর্মমন্ত্রী হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ : আইজিপি সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:04:06 pm, Sunday, 11 October 2026
  • / 5 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ শিশু রয়েছে। নৌকাটিতে ৩০৫ জন আরোহী ছিলেন। রোববার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

আইওএমের তথ্য অনুযায়ী, নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৮০ জনের বেশি মানুষ বেঁচে ফিরেছেন। এখনো অন্তত ১১৬ জন নিখোঁজ রয়েছেন।

আইওএম জানিয়েছে, নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগের সন্ধানে হর্ন অব আফ্রিকা অঞ্চল থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী জিবুতি হয়ে বাব আল-মান্দেব প্রণালি পেরিয়ে উপসাগরীয় দেশগুলোর দিকে যাত্রা করেন। ইয়েমেনে সহিংসতা চললেও অভিবাসীদের এই যাত্রা অব্যাহত রয়েছে।

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোয়েসাক বলেন, ‘এটি মর্মান্তিক ঘটনা।’ তিনি আরও বলেন, অর্থনৈতিক সুযোগের সন্ধানে এই অভিবাসনপথে যাত্রা করতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীরা কী ধরনের বিপদের মুখে পড়েন, এই দুর্ঘটনা তারই নির্মম স্মারক।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Update Time : 12:04:06 pm, Sunday, 11 October 2026