Dhaka 3:50 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
নিউমুরিং টার্মিনালের চুক্তি বাতিল চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক গ্রেপ্তার আবাসনকে শুধু ব্যবসা নয়, মৌলিক চাহিদা হিসেবে দেখতে হবে ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক রেকর্ড বাংলাদেশের সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরি করছে সরকার : নৌপরিবহনমন্ত্রী দিবস পালনে নতুন পরিপত্র, সরকারি সব অফিসের জন্য একগুচ্ছ নির্দেশনা দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ মারুবেনি কর্পোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:50:24 am, Sunday, 11 October 2026
  • / 5 Time View

বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা পর্যায়ক্রমে চাকরি পাবেন, বৈধভাবে ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে সবারই মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

গত ২৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘আমি কথা দিচ্ছি, বিএনপির দুর্দিনের সব নেতাকর্মীর মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা চাকরি পাবেন, আপনারা বৈধভাবে ডিলারশিপ পাবেন, বৈধভাবে কাজের সুযোগ পাবেন, বৈধভাবে ঠিকাদারি পাবেন, আইন-নিয়মের মধ্য থেকে দলের যারা নির্যাতিত নেতাকর্মী পর্যায়ক্রমে সবারই মূল্যায়ন হবে।’ 

সবাই ফ্যামিলি কার্ড পাবেন বলে এ সময় কথা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আরো পরিষ্কার করি।

ফ্যামিলি কার্ডের জন্য কাউকে ঘুষটুস দেওয়ার দরকার নাই। এই কার্ড সবাই পাবেন পর্যায়ক্রমে।’ 

বাহারচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহাবুবের রহমান শামীম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে

Update Time : 07:50:24 am, Sunday, 11 October 2026