Dhaka 8:56 pm, Tuesday, 6 October 2026
সর্বশেষ
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা : ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন মসজিদে বিদ্যুৎ ব্যবহার ও ছাদে সৌরবিদ্যুৎ নীতিমালার সুপারিশ জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না : রাষ্ট্রপতি ভারত-উরুগুয়ে ম্যাচের একাদশে কারা আছেন, কোথায় দেখবেন হাজারো ছাত্র-শিক্ষকের মিছিলে উত্তাল ফ্রান্স অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা পুলিশ সদরদপ্তরে মিডিয়া বিভাগের এআইজির দায়িত্বে কামারুম মুনিরা প্রায় ১৩ হাজার শূন্যপদে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে বাধা নেই সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী

সৌদিতে হুতিদের হামলার নিন্দা ইইউর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:18:08 pm, Tuesday, 6 October 2026
  • / 2 Time View

সৌদি আরবে হুতিদের সর্বশেষ হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, এ ঘটনায় সৌদি আরব ও উপসাগরীয় অংশীদারদের পাশে রয়েছে ইইউ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হুতিদের এসব হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরো নষ্ট করছে, সহিংসতা বাড়িয়ে দিচ্ছে এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

তিনি বলেন, ‘আমরা সৌদি আরব ও আমাদের উপসাগরীয় অংশীদারদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

ফন ডার লেয়েন আরো জানান, আগামী ২৪ অক্টোবর সৌদি আরবে ইইউ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর একটি হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদিতে হুতিদের হামলার নিন্দা ইইউর

Update Time : 01:18:08 pm, Tuesday, 6 October 2026