Dhaka 7:10 pm, Monday, 5 October 2026
সর্বশেষ
গুলিস্তানে অভিযান চালিয়ে ৩১৬ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১৩ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা টুর্নামেন্ট ১৬ কোটি টাকার সোনা উদ্ধার : দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ভারতীয় ২ নাগরিককে ‘গুলি করে’ বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ প্রেম ও অর্থের জেরে ছাত্রদল নেতা জিসানকে হত্যা : পুলিশ রাবিতে হামলা, চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ ডেঙ্গুতে আরো ৯ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ২৭০ শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:11:59 pm, Monday, 5 October 2026
  • / 5 Time View

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আগামী ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বিটিএফ-ডিইউসিসি ফিদে র‍্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০০ জন প্রতিযোগী অংশ নেবেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক সংযোগ তৈরির লক্ষ্যে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ডিইউসিসি)।

সংবাদ সম্মেলনে বিটিএফের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান জানান, আগামী ৯ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এই প্রতিযোগিতা শুরু হবে। গত ৩০ সেপ্টেম্বর থেকে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে ইতোমধ্যেই ১০০ জনের কোটা পূর্ণ হয়েছে।

তিনি আরো জানান, এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘অর্জিত অভিজ্ঞতা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’ (Lived experiences heard: real voices, real change)। এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করা হবে।

ডিইউসিসির সভাপতি ফারিহা সুমনা জানান, দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অনূর্ধ্ব-২৭ বছর বয়সী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সুইস সিস্টেম পদ্ধতিতে মোট ৭ রাউন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি খেলায় র‍্যাপিড ১০+৫ সময় নিয়ন্ত্রণ থাকবে।

প্রতিযোগিতায় ‘ইউনিভার্সিটি’ এবং ‘স্কুল-কলেজ’ নামে দুটি বিভাগ থাকবে উল্লেখ করে তিনি জানান, দুই বিভাগ মিলিয়ে মোট পুরস্কার থাকছে ৫০ হাজার টাকা। উভয় বিভাগে চ্যাম্পিয়ন ৮ হাজার, প্রথম রানারআপ ৬ হাজার, দ্বিতীয় রানারআপ ৫ হাজার এবং চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী ৩ হাজার টাকা করে আর্থিক পুরস্কার পাবেন। এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের মেডেল প্রদান করা হবে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য খাবার, টি-শার্ট ও সনদের ব্যবস্থা থাকবে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ডিইউসিসির সাধারণ সম্পাদক মো. সাজিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আকিব হাসান উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা টুর্নামেন্ট

Update Time : 12:11:59 pm, Monday, 5 October 2026