Dhaka 10:57 pm, Monday, 5 October 2026
সর্বশেষ
হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা ৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএম বন্ধ লাওসে বাংলাদেশি কর্মী নেয়া ও ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি বার্তা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই প্রধান শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কাজী জাফর উল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে : হুমায়ুন কবির সৌদিতে হুতি হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:42:02 pm, Monday, 5 October 2026
  • / 7 Time View

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৫০ বছর) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ওই নারীর মরদেহ দেখতে পান হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী।

পরে তিনি তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের পাশে পড়ে ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

Update Time : 02:42:02 pm, Monday, 5 October 2026