Dhaka 3:45 pm, Tuesday, 24 November 2026

ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসায় বিশেষ সুবিধা নিয়ে ঢামেক পরিচালকের সঙ্গে উপাচার্যের আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:04:04 pm, Sunday, 4 October 2026
  • / 43 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিশেষ চিকিৎসাসেবা চালু এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন নিয়ে আলোচনা করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।

রবিবার (৪ অক্টোবর) উপাচার্যের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার ও ঢামেক হাসপাতালের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও উন্নত ও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। 

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার মান ও সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি রোগ নির্ণয়ের ক্ষেত্রে ঢামেক হাসপাতালের চিকিৎসকদের সহায়তা নেওয়ার বিষয়টি উঠে আসে।

সাক্ষাৎকালে ঢামেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. শায়লা ফেরদৌস আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক সজীব উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসায় বিশেষ সুবিধা নিয়ে ঢামেক পরিচালকের সঙ্গে উপাচার্যের আলোচনা

Update Time : 01:04:04 pm, Sunday, 4 October 2026