Dhaka 3:52 pm, Sunday, 4 October 2026
সর্বশেষ
জনস্বার্থের সংবাদকে গুরুত্ব, সাংবাদিকদের পুরস্কৃত করল বসুন্ধরা গ্রুপ উচ্চ সুদের চাপে ব্যবসা, স্বল্প সুদে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ : ইইউ রাষ্ট্রদূত সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার ট্রাক থেকে নামতেই চালককে কুপিয়ে হত্যা, আটক ২ স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সালমান মুক্তাদিরের স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পুরো পরিবার মদের ব্যবসায় জড়িত শাহজালালে ২ বিমানকর্মীর জুতায় ৯.৩৪ কেজি স্বর্ণ

জামায়াত আমির গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন : রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:53:16 am, Sunday, 4 October 2026
  • / 4 Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ‘গণহত্যার মদদদাতা মেজর আখতারুজ্জামানকে বীর হিসেবে আখ্যায়িত করে জামায়াতের আমির কার্যত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন। 

রাশেদ খান বলেন, ‘জামায়াতের আমির গণ-অভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এর মধ্যে দিয়ে তিনি কী গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকেও ক্ষমা করে দেননি? আজকে যিনি মেজর আখতারুজ্জামানের জন্য কাঁদছেন, ভবিষ্যতে তিনি শেখ হাসিনার জন্যও কাঁদতে পারেন। জামায়াতের রাজনৈতিক চরিত্রই এমন।

তিনি বলেন, ‘আমার ধারণা, ৭১-এর গণহত্যার সহযোগী হওয়ার কারণে ২৪-এর গণহত্যা জামায়াতের কাছে একটি ঠুনকো বিষয়! যার একটি উদাহরণ, মেজর আখতারুজ্জামানের জন্য জামায়াতের আমির ও তাদের নেতাকর্মীদের মায়াকান্না।’

বিএনপির এই নেতা বলেন, ‘মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ২৪-এর গণহত্যার মদদদাতা হিসেবেও মামলা হওয়া উচিত। এ ধরনের মামলা কেউ করলে সেটিকে কিভাবে মোকাবেলা করবে জামায়াত? নাকি জামায়াতে যোগদান করার কারণে মেজর আখতারুজ্জামানের সব অপরাধ মাফ হয়ে গেছে? সত্যি কি জামায়াতে ইসলামী অপরাধীদের পুনর্বাসন কারখানায় পরিণত হতে চায়?’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াত আমির গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন : রাশেদ খান

Update Time : 06:53:16 am, Sunday, 4 October 2026