Dhaka 8:05 am, Monday, 5 October 2026
সর্বশেষ
আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী শর্মী কারাগারে এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী দৌলতপুরে পুলিশের অভিযানে বিএনপি নেতা ও কাকন বাহিনীর সদস্য শীর্ষ সন্ত্রাসী টুয়েলসহ গ্রেপ্তার ১৮ কুষ্টিয়ায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি হঠাৎ স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শুরু

পদ্মায় নৌ পুলিশের অভিযান, ৩০৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:09:13 pm, Saturday, 3 October 2026
  • / 7 Time View

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে নৌ পুলিশ। এ ঘটনায় রফিক (৪৫) ও উজ্জ্বল (৪০) নামের দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান চালায়।

সুরেশ্বর নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে একটি বাল্কহেডে করে বিদেশি মদ পরিবহনের খবর পায় পুলিশ। পরে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন নদীতে অভিযান চালায়।

এ সময় এমভি তাসলিমা নামের বাল্কহেডটিতে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়।

পরে মদগুলো জব্দ করে বাল্কহেডসহ রফিক ও উজ্জ্বলকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পদ্মা নদীতে একটি বাল্কহেডে করে বিদেশি মদ পরিবহন করা হচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ এবং দুজনকে আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নদীপথে মাদক পরিবহন ও পাচার রোধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদ্মায় নৌ পুলিশের অভিযান, ৩০৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

Update Time : 12:09:13 pm, Saturday, 3 October 2026