Dhaka 1:31 am, Thursday, 1 October 2026
সর্বশেষ
সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুর টার্মিনালে স্থানান্তর করা হবে সাভারে এসআইকে পিটিয়ে হত্যা : আসামি জিল্লু ৩ দিনের রিমান্ডে সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না এলপিজি, ডিসিদেরকে মাঠে নামার নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির ৩ সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের, ভারতের লক্ষ্য ৪০৬ মিজান, রোকসানা ও শুক্কুরের মুখে হাসি ফোটালেন গাজীপুর জেলা প্রশাসক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল জনগণের সঙ্গে আবারো প্রতারণা শুরু করছে বিরোধী দল : আমিনুল হক যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী

সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুর টার্মিনালে স্থানান্তর করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:19:57 pm, Wednesday, 30 September 2026
  • / 7 Time View

রাজধানী ঢাকার অভ্যন্তরীণ তীব্র যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বাস টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামী দেশের প্রায় ১৬টি জেলার দূরপাল্লার বাস এই নবনির্মিত কাঁচপুর টার্মিনালে স্থানান্তর করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, যত দ্রুত সম্ভব এই টার্মিনালের অবকাঠামোগত কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই খুব শিগগিরই নির্দিষ্ট কিছু রোডের বাস এখানে পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) চলাচলের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সায়েদাবাদ টার্মিনাল থেকে ট্রানজিট অবস্থায় থাকা বাসগুলোর নির্বিঘ্নে আসা-যাওয়ার জন্যও যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে।

রাজধানীর সার্বিক পরিবহন খাত পুনর্গঠন ও আধুনিকায়নে নেওয়া সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরে আবদুস সালাম আরো জানান, ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রকল্পের বর্তমান অগ্রগতি ও বাজেট সম্পর্কে প্রশাসক বলেন, যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি কমাতে আপাতত একটি অস্থায়ী শেড নির্মাণ করে কাঁচপুর টার্মিনালের প্রাথমিক কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরো কাঁচপুর বাস টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুর টার্মিনালে স্থানান্তর করা হবে

Update Time : 02:19:57 pm, Wednesday, 30 September 2026