Dhaka 8:47 pm, Sunday, 27 September 2026
সর্বশেষ
জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ ১৭ একর বনভূমিতে বাণিজ্যিক উদ্যোগ, সাভারে পরিবেশ নিয়ে উদ্বেগ রিসোর্টের জেলা হবে গাজীপুর : ডিসি যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটি থেকে ৫ সন্দেহভাজন গ্রেপ্তার চীন-বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : ডা. রফিক সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় ৩ জন কারাগারে জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন : ফজলুর রহমান সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: যুবলীগ নেতা অনিক গ্রেপ্তার শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, তারিখ জানা গেল সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:11:55 pm, Sunday, 27 September 2026
  • / 2 Time View

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বাচ্চু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার ওই বেসরকারি হাসপাতালে যান রাশেদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় তার রাজনৈতিক সহকারীকে বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নিতে পাঠান বলে জানা গেছে।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী সাইদুর রহমান বাচ্চুর স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি অসুস্থ বিএনপি নেতার পাশে কিছু সময় কাটান এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে বিএনপি নেতা বাচ্চুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফুল ও ফলের ঝুড়ি তুলে দেন রাশেদ খাঁন। শত ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আগমনে সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় স্থানান্তর করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

Update Time : 02:11:55 pm, Sunday, 27 September 2026