Dhaka 5:52 pm, Sunday, 27 September 2026

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:59:43 am, Sunday, 27 September 2026
  • / 7 Time View

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে।

এ সময় সায়েন্সল্যাব মোড় সংলগ্ন সবগুলো সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে।

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে সায়েন্সল্যাবে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সায়েন্সল্যাব মোড়ে এই চিত্র দেখা গেছে। পরবর্তীতে দুপুর ১২টায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

এর আগে সকাল ১১টার দিকে সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি নিয়োগের প্রতিবাদ জানিয়ে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ঢাকা কলেজ মিছিল নিয়ে থেকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব বলেন, সায়েন্সল্যাবে ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে একটু উত্তেজনা ছিল। সেটা যাতে না হয়, এ জন্য পুলিশ সায়েন্সল্যাবে অবস্থান করছে। কোনো অঘটন যাতে না ঘটে এ জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ

Update Time : 06:59:43 am, Sunday, 27 September 2026