Dhaka 12:24 am, Friday, 27 November 2026
সর্বশেষ

৬৫ বছরের বৃদ্ধাকে বাড়ি থেকে থানায় নেওয়ার অভিযোগ

জুয়েল রানা-ইবি থানা প্রতিনিধি
  • Update Time : 11:23:12 am, Sunday, 27 September 2026
  • / 84 Time View

নিজের বাড়ি ও গুদামে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী ৬৫ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে পুলিশ থানায় নিয়ে গেছে—এমন অভিযোগ উঠেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের বিরুদ্ধে।

তবে ওই নারীকে কেন এবং কোন মামলায় নেওয়া হয়েছে, সে বিষয়ে পরিবারের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই বলে দাবি স্বজনদের।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকুলা গ্রামের নিজ বাড়ি থেকে নুরজাহান বেগমকে পুলিশ নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।

পরিবারের ভাষ্য, কয়েকদিন আগে বাড়ি ও গুদামে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে নুরজাহান বেগম কুষ্টিয়ার আদালতে একটি মামলা করেন। গত ২১ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও কৃষকদলের ২২ জনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে বলে জানিয়েছেন বাদীপক্ষ।

নুরজাহানের পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই স্থানীয় বিএনপির কয়েকজন নেতার পক্ষ থেকে মামলা প্রত্যাহারের জন্য তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে নুরজাহান বেগম রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের একটি যৌথ দল বাড়িতে যায়। পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয়, আদালতে দায়ের করা মামলার বিষয়ে থানার ওসি তার সঙ্গে কথা বলবেন। পরে কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে গাড়িতে তুলে নিয়ে যান।

এরপর থেকে নুরজাহান বেগম কোথায় আছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত কোনো তথ্য পাচ্ছেন না বলে দাবি করেছেন।

নুরজাহানের মেয়ে সেলিনা আক্তার শিল্পী বলেন, কয়েক সপ্তাহ আগে সামাজিক ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের বাড়ি ও গুদামে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। তার দাবি, পরবর্তীতে কৃষকদলের স্থানীয় কার্যালয়েও ভাঙচুর করা হয় এবং আশপাশের কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

তিনি বলেন, “ঘটনার পর মা আদালতে মামলা করেন। মামলা করার পর থেকেই বিভিন্নভাবে তাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। রোববার সকালে পুলিশ এসে মাকে বলে, ওসি সাহেব কথা বলবেন। এরপর তাকে সঙ্গে নিয়ে যায়। এখন পর্যন্ত কোথায় রাখা হয়েছে, আমরা জানি না।”

শিল্পীর দাবি, বাড়িতে তার ১৫ বছর বয়সী অটিজমে আক্রান্ত মেয়েসহ তারা তিনজন ছিলেন। হঠাৎ পুলিশ এসে তার মাকে নিয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

নুরজাহানের ছেলে রুহুল আমিন বলেন, “আমি চাকরি করি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমাকে যুবলীগের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে মামলা করা হয়েছে। আমাদের বাড়ি ও গুদামে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আমি বর্তমানে আত্মগোপনে আছি। এর মধ্যে আমার বৃদ্ধ মাকে পুলিশ নিয়ে গেছে। কিন্তু তার কোনো খবর পাচ্ছি না।”

এদিকে নুরজাহান বেগমকে পুলিশ নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মামুনুর রশিদ বলেন, তিনি ওই সময় একটি হত্যা মামলার ঘটনায় অভিযানে বাইরে রয়েছেন। থানায় ফিরে খোঁজ নিয়ে বিষয়টি জানাতে পারবেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে পরে জানাবেন।

প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত নুরজাহান বেগমকে থানায় নেওয়ার কারণ এবং বর্তমানে তার অবস্থান সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৬৫ বছরের বৃদ্ধাকে বাড়ি থেকে থানায় নেওয়ার অভিযোগ

Update Time : 11:23:12 am, Sunday, 27 September 2026