Dhaka 3:22 pm, Tuesday, 24 November 2026

রাবির হলে ঘুমন্ত শিক্ষার্থীকে পাতি কালাচের ছোবল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:47:49 am, Sunday, 27 September 2026
  • / 56 Time View

চিকিৎসাধীন শিক্ষার্থী নুরনবী ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে বিছানায় ঘুমিয়ে থাকা নুরনবী ইসলাম নামে এক শিক্ষার্থীকে বিষধর কালাচ সাপ ছোবল দিয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পরে ওই কক্ষ থেকে প্রায় তিন ফুট লম্বা কালাচ সাপটি উদ্ধার করা হয়। আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রামেকের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ ভোরে বিষধর সাপের কামড়ে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, তাকে ‘কমন ক্রেইট’ বা পাতি কালাচ সাপ দংশন করেছে। তাকে ইতিমধ্যে দুই ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নত এবং তিনি আশঙ্কামুক্ত।’ 

হল সূত্রে জানা যায়, রবিবার ভোরে ১৩৮ নম্বর কক্ষে নিজের বিছানায় ঘুমিয়ে ছিলেন নুরনবী।

এ সময় একটি সাপ বিছানায় উঠে তার পায়ে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে তিনি সহপাঠীদের জানান। পরে সহপাঠীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রামেক হাসপাতালে নিয়ে যান। 

এদিকে শিক্ষার্থীরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোয়ান’-কে জানান। খবর পেয়ে সংগঠনটির সদস্যরা হলে গিয়ে ওই কক্ষ থেকে প্রায় তিন ফুট লম্বা বিষধর পাতি কালাচ সাপটি উদ্ধার করেন।

সোয়ানের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত হলের কক্ষে পৌঁছাই। পরে প্রায় তিন ফুট লম্বা কালাচ সাপটি নিরাপদে উদ্ধার করি। কক্ষ অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল অবস্থায় থাকলে এসব সাপের উপদ্রব বাড়তে পারে। কালাচ সাধারণত উষ্ণতার খোঁজে মানুষের বিছানায় উঠে আসে। অজান্তে মানুষের শরীরের সংস্পর্শে এলে দংশন করতে পারে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবির হলে ঘুমন্ত শিক্ষার্থীকে পাতি কালাচের ছোবল

Update Time : 05:47:49 am, Sunday, 27 September 2026