Dhaka 3:04 pm, Saturday, 26 September 2026
সর্বশেষ
খেলার মাঠে হঠাৎ উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রাজধানীতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা ও স্ত্রীর মৃত্যু কংগ্রেস অনুমোদিত ৮০ কোটি ডলার আটকে দিতে চান ট্রাম্প মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের সতর্কবার্তা বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন চিফ হুইপ ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প রাতের আঁধারে মিরপুরের ক্লিনিক ভেঙে দেওয়া অনাকাঙ্ক্ষিত : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর রহমান

কেরানীগঞ্জে ওয়াশিং মেশিনের রোলারে পেঁচিয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:22:16 am, Thursday, 24 September 2026
  • / 18 Time View

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মুহুরীপট্টি এলাকার বুধবার সকালে আয়েশা ওয়াশিং মেশিনের রোলারে পেঁচিয়ে সিয়াম নামে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সিয়াম বরিশালের মেহেন্দিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের শওকত মিঞার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিয়াম ওয়াশিং কারখানায় শ্রমিকের কাজ করত। সকালে বন্ধ মেশিন পরিষ্কার করার সময় হঠাৎ ভুলবশত কেউ মেশিন চালু করলে সে মেশিনে পেঁচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন। কারখানা কর্তৃপক্ষ হাসপাতাল থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে এসে তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করা হয়।

এলাকায় ঘটনাটি জানাজানি হলে মালিকপক্ষ কারখানাটি বন্ধ করে পালিয়ে যায়। 

স্থানীয়দের অভিযোগ ওয়াশিং কারখানার মালিক আনোয়ার হোসেন টাকা-পয়সা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, আমরা মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা থানায় এসে অভিযোগ করলে আমরা মামলা নেব।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কেরানীগঞ্জে ওয়াশিং মেশিনের রোলারে পেঁচিয়ে কিশোরের মৃত্যু

Update Time : 02:22:16 am, Thursday, 24 September 2026