Dhaka 11:31 pm, Friday, 25 September 2026
সর্বশেষ
চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি বসুন্ধরায় গলফের নতুন অভিজ্ঞতা, থাকছে ২০৭ ইনডোর কোর্স দুই বছরের মেয়াদ পূর্ণের আগেই স্থায়ী, ২২ বিচারপতি নিয়ে বিতর্ক আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একই সঙ্গে চলার সুযোগ নেই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ জামায়াত ও আ. লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে : রাশেদ খান জাতিসংঘে শেহবাজ শরিফকে প্রশ্ন—হাফিজ সাঈদের বিচার করবেন? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান শান্তি বিনির্মাণে আরো বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:33:11 am, Thursday, 24 September 2026
  • / 7 Time View

ঢাকার বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছুটিতে রয়েছেন।

এ জন্য ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে ওই দিন রাখেন বলেন জানিয়েছেন বেঞ্চ সহকারী গোলাম নবী। 

এদিন আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আটদিনের মাথায় ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। 

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে গেল বছরের ২৪ মে বনানী থানায় অস্ত্র মামলাটি দায়ের করেন ওই থানার এসআই মো. জানে আলম দুলাল। তদন্ত শেষে আনিসুল হককে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে বনানী থানা পুলিশ।

মামলার বিবরণীতে বলা হয়েছে, আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু আনিসুল হক ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তার লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে অবহিতও করেননি। তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা সম্পর্কে কোনো তথ্য মেলেনি। তিনি গুলি কিনেছেন, এমন তথ্যও পাওয়া যায়নি। ফলে তিনি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পেছাল

Update Time : 11:33:11 am, Thursday, 24 September 2026