Dhaka 12:53 pm, Friday, 25 September 2026
সর্বশেষ
জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান শান্তি বিনির্মাণে আরো বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহ্বান শামা ওবায়েদের সৌদিতে সেনা পাঠাবে ফ্রান্স জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দুবাই হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে ফিলিস্তিন-ইরান নিয়ে জোরালো পদক্ষেপ চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক জোরদারের অঙ্গীকার শেহবাজের হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু শনিবার ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

বনশ্রীতে কুকুরকে খাবার দেওয়ায় তরুণীকে কিল-ঘুষি, লাথি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:25:17 am, Thursday, 24 September 2026
  • / 8 Time View

রাজধানীর বনশ্রী এলাকায় পথকুকুরকে খাবার দেওয়াকে কেন্দ্র করে সুমাইয়া রহমান নামের এক তরুণীকে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে কিল-ঘুষি ও লাথি মারার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বনশ্রী এফ ব্লকের ৮/৩ নম্বর সড়কের লাল মিয়া গলিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার খিলগাঁও থানায় অভিযোগ দিয়েছেন সুমাইয়া।

অভিযোগের বিষয়টিনিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

সুমাইয়ার অভিযোগ, কয়েকটি পথকুকুরকে খাবার দেওয়ার সময় স্থানীয় একটি কাপড়ের দোকানের সামনে থাকা এক কিশোর তাকে সরে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ২০ থেকে ২২ বছর বয়সী এক যুবক তাকে মুখে ঘুষি মারেন।

পরে আরো কয়েকজন এসে তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। 

প্রায় আধা ঘণ্টা ধরে তাকে মারধরসহ লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি। হামলায় তার মুখ, চোয়াল, চোখের নিচে ও হাতে আঘাত লাগে। বুধবার সকালে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বুধবার সুমাইয়া থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের পর বিকেলে সুমাইয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা–পুলিশ। কারা হামলায় জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বনশ্রীতে কুকুরকে খাবার দেওয়ায় তরুণীকে কিল-ঘুষি, লাথি

Update Time : 02:25:17 am, Thursday, 24 September 2026