Dhaka 10:03 pm, Friday, 25 September 2026
সর্বশেষ
চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি বসুন্ধরায় গলফের নতুন অভিজ্ঞতা, থাকছে ২০৭ ইনডোর কোর্স দুই বছরের মেয়াদ পূর্ণের আগেই স্থায়ী, ২২ বিচারপতি নিয়ে বিতর্ক আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একই সঙ্গে চলার সুযোগ নেই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ জামায়াত ও আ. লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে : রাশেদ খান জাতিসংঘে শেহবাজ শরিফকে প্রশ্ন—হাফিজ সাঈদের বিচার করবেন? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান শান্তি বিনির্মাণে আরো বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:44:53 am, Thursday, 24 September 2026
  • / 12 Time View

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘প্রযুক্তিতে উৎকর্ষ সাধনে শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা-চীন ডে’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্কের ধারা অব্যাহত রেখেছেন। চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সুযোগ নেই। দিন দিন সম্পর্ক আরো জোরদার করা হবে।’

এ সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে বিকল্প উপায় ভাবছে সরকার।

সোলার প্যানেল ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও চীন দুই দেশের বন্ধুত্ব সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে সম্পর্কের নতুন যুগ শুরু হয়েছে। চীন বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখেছে।

উচ্চশিক্ষা গ্রহণে চীনে যেতে সব সময় বাংলাদেশের শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।’ 

এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের কথাও বলেন চীনা রাষ্ট্রদূত।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে : শিক্ষামন্ত্রী

Update Time : 08:44:53 am, Thursday, 24 September 2026